আমাদের সম্পর্কে

 বিভিন্ন প্রতিষ্ঠান তার কার্যাদি সহজে ও স্বল্প সময়ে সম্পাদনের মাধ্যমে জনগণকে সেবা প্রদানের জন্য তথ্য ও প্রযুক্তির ব্যবহার করছেন। কিছু সংস্থা, প্রতিষ্ঠান, দপ্তর নিজস্ব আঙ্গিকে বিভিন্ন সময়ে বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করেছেন যা বর্তমানে সময়পোযোগী পদক্ষেপ। এটি প্রযুক্তিনির্ভর নির্মল ও স্বচ্ছ তথা নাগরিক হয়রানিবিহীন একটি সফটওয়্যার। জেলা পরিষদের মার্কেট ও দোকান পরিচালনা এবং তত্ত্বাবধানের নিমিত্ত এ সফটওয়্যারটি প্রস্তুত করা হয়েছে। এর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দক্ষ, স্বচ্ছ, জবাবদিহি এবং জনবান্ধব আধুনিক ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে সর্বোত্তমভাবে সর্বোচ্চ পরিমান রাজস্ব আয় করা এবং এ-সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিতকরণ।